
যৌন অপরাধ ও তদন্ত প্রক্রিয়া
ভূমিকা জগতের চিরায়ত অপরাধগুলোর মধ্যে যৌন অপরাধ, বিশেষ করে ধর্ষণ অতি প্রাচীন। খ্রিস্টপূর্ব দুই হাজার বছর পূর্বে রচিত মেসোপটেমিয়ার হাম্বুরাবি ও উর-নেমুর সংহিতায় ধর্ষণের অপরাধ বর্ণনা করে শাস্তির বিধান করা হয়েছিল। ওল্ড টেস্টামেন্টের ডিউটেরোনমি অধ্যায়েও যৌন অপরাধের শাস্তির বিধান রয়েছে। যৌন অপরাধের প্রাচীনকালের সংজ্ঞা থেকে আধুনিককালের সংজ্ঞায় বিস্তর পার্থক্য থাকলেও প্রায় সকল ক্ষেত্রেই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, যেমন মৃত্যুদণ্ড নির্ধারিত রয়েছে। বাংলাদেশের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে শাস্তির বিধান যাই থাকুক না কেন, যৌন অপরাধের তদন্ত তথা অভিযুক্তের অপরাধ প্রমাণের জন্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা অত্যন্ত দুরূহ। তাই প্রায় ক্ষেত্রেই অভিযুক্তরা খালাস পায়। বাস্তব জটিলতার জন্যই যৌন অপরাধের তদন্তের জন্য পুলিশ অফিসারদের এ সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক উভয় প্রকারের জ্ঞানলাভ করা অত্যন্ত জরুরি। পৃথিবীর অনেক দেশেই যৌন অপরাধ তদন্তের জন্য পুলিশ অফিসারদের পৃথকভাবে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়। যদিও বাংলাদেশে কেবল যৌন অপরাধের তদন্ত দক্ষতা বৃদ্ধির জন্য এখন পর্যন্ত আলাদা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। অথচ এ সম্পর্কে পুলিশ অফিসারদের বিশেষ প্রশিক্ষণ (Dedicated Training) প্রদান ও উচ্চতর জ্ঞানার্জন সময়ের দাবি। পুলিশ প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের পর্যাপ্ত প্রশিক্ষণ-পুস্তক বা সাহিত্যকর্ম নেই। বিদেশি ভাষায় রচিত কিছু কিছু পুস্তক পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গ্রন্থাগারে থাকলেও বাংলাদেশ পুলিশের তদন্তকারী কর্মকর্তা, বিশেষ করে সাব-ইন্সপেক্টরদের জন্য সেসব বই পড়ে জ্ঞানার্জন করা খুবই কঠিন। আমি অত্যন্ত আনন্দিত যে মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি, আর আর এফ, রংপুর, ‘যৌন অপরাধের তদন্ত’ শীর্ষক বইটির মাধ্যমে বাংলাদেশের ফৌজদারি অপরাধের তদন্ত ও প্রশিক্ষণ-পুস্তক বা সাহিত্যের কিছুটা ঘাটতি পূরণে এগিয়ে এসেছেন। বইটিতে যৌন-অপরাধের প্রকৃতি, তদন্ত এবং তদন্ত তদারকী সংক্রান্ত প্রায় সকল দিকই আলোচনা করা হয়েছে। অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ করা থেকে শুরু করে ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আলামত প্রেরণ; ভিকটিমের সাক্ষাৎকার গ্রহণ করা থেকে শুরু করে অভিযুক্তদের দোষ-স্বীকারোক্তি আদায় পর্যন্ত তদন্ত ব্যবস্থাপনার প্রায় সকল দিকই আন্তরিকতার সাথে বর্ণনা করা হয়েছে। বইটির পাণ্ডুলিপি প্রস্তুত করতে যেসব দেশি বিদেশি বইয়ের সহায়তা গ্রহণ করা হয়েছে সেগুলোর যথাযথ রেফারেন্সও সন্নিবেশিত হয়েছে। বইটিতে লেখকের মাঠ পর্যায়ে তদন্ত তদারকীর দীর্ঘ অভিজ্ঞ ও প্রসিকিউশন সম্পর্কে জ্ঞানের গভীরতার স্বাক্ষর রয়েছে। আমি মনে করি, বইটি বাংলাদেশ পুলিশের তদন্ত সম্পর্কিত তথ্য ও তাত্ত্বিক সাহিত্যের অভাব অনেকটাই পূরণ করবে। পুলিশের সকল তদন্তকারী কর্মকর্তা ও তাদের তত্ত্বাবধানকারী কর্মকর্তাদের জন্য বইটি প্রাকটিক্যাল হ্যান্ডবুক হিসেবে বিবেচিত হতে পারে। একই সাথে যারা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন তাদের জন্যও বইটি বিশেষভাবে সহায়ক হবে। মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী।
সর্বমোট প্রদেয় মূল্য (ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য)
বইয়ের ফ্ল্যাপ ও সারাংশ
এই বইটির কোনো বিস্তারিত সারাংশ এখনো যুক্ত করা হয়নি।
বইয়ের বিস্তারিত বিবরণ ও স্পেসিফিকেশন
আইডিয়া প্রকাশন ক্যাটালগ| বইয়ের নাম | যৌন অপরাধ ও তদন্ত প্রক্রিয়া |
|---|---|
| লেখক / রচয়িতা | আব্দুর রাজ্জাক |
| প্রকাশক / প্রকাশনী | আইডিয়া প্রকাশন |
| ক্যাটাগরি | অপরাধ ও তার তদন্ত প্রক্রিয়া |
| সংস্করণ / মুদ্রণ | 1st Edition 2026 |
| প্রকাশের তারিখ | ৩০ জানুয়ারি ২০২৬ |
| বইয়ের সাইজ / পরিমাপ | 22 cm × 14 cm |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৮ পৃষ্ঠা |
| কাগজের ধরন | 80 GSM Off-white |
| বাঁধাই ও কভার | হার্ডকভার প্রিন্ট (Hardcover) |
| স্টক স্ট্যাটাস | স্টকে আছে (In Stock) |
| ভাষা | Bengali |
| দেশ | বাংলাদেশ |
লেখক পরিচিতি
পাঠকদের মতামত ও পর্যালোচনা
প্রকৃত পাঠকদের রেটিং ও অভিজ্ঞতা
এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি
বইটি পড়ে প্রথম রিভিউটি আপনিই লিখুন!
আপনার অভিজ্ঞতা ও রিভিউ শেয়ার করুন
অতিথি হিসেবে রিভিউডেলিভারি ও চার্জ হিসাব
অর্ডার সংক্রান্ত যেকোনো সহায়তায়
আমাদের প্রতিনিধি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সক্রিয় রয়েছেন।
