বাইকের ধাক্কায় ছিটকে পড়ে একজন কাতরাচ্ছে। রাত দুইটা। লোকজন নেই বললেই চলে। একজন কাতর লোকটির ছটফটানি দেখে চলে গেলো। তীব্র শীতেও আমার হৃদয় উষ্ণ। কাঁধে করে লোকটিকে হাসপাতালে ভর্তি করালাম। ডাক্তার ইমার্জেন্সি রক্ত চাইলো। নইলে বাচাঁনো যাবে না। আমার রক্তের গ্রুপের সাথে মিল আছে। আমি দিতে রাজি। আমার শরীর থেকে লোকটির শরীরে সরাসরি রক্ত দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমার রক্ত তার শরীরে ঢুকছে না। বারবার চেষ্টা করা হচ্ছে। জোর করেও লাভ হচ্ছে না। আসলে তার শরীর আমার রক্ত ধারন করতে পারছে না। জোর করায় তার নাক ও কান দিয়ে রক্ত বেড়িয়ে এলো। একপর্যায়ে সে মারা গেলো। ডাক্তার এই মৃত্যুরহস্য উন্মোচন করতে মৃতের বুকটা চিড়ে দেখল; সেখানে জমাট রক্তে লেখা-পাকিস্তান!
আইডিয়া প্রকাশনবই • ইবুক • সম্মানি — মুক্তচিন্তার অসীম সীমানা
https://www.ideaabd.com/blog/tej
তারিখ: 04 Oct, 2026
গল্প
আইডিয়া সাহিত্যপত্র•১ মিনিট পাঠ•১২৭ শব্দ
তেজ
02 Oct, 2026 • 11:55 PM১০ পঠিত

কভার চিত্র: তেজআইডিয়া সাহিত্য সাময়িকী
কিন্তু আমার রক্ত তার শরীরে ঢুকছে না। বারবার চেষ্টা করা হচ্ছে। জোর করেও লাভ হচ্ছে না। আসলে তার শরীর আমার রক্ত ধারন করতে পারছে না
❦
লেখকের জন্য পাঠক সম্মানি
লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
বিকাশ নম্বর: 01833775779• সম্মানির ৭০% লেখক পাবেন, ৩০% সাইট মেইনটেনেন্স









পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য