বহুদিন পর একজন মানুষ দেখলাম
তার পরিচয় জানবো বলে
বহু খোঁজখবরের পরও
অন্য কোনো নাম জানা গেল না।
এখন থেকে মানুষই তার একমাত্র পরিচয়।
তার তারুণ্যদীপ্ত চোখে জ্বলজ্বল করছে
হাজার বছরের অনিদ্রা আর জিজ্ঞাসা;
কবিতার ভেতর খুঁজে পাওয়া অন্ধকার বিম্বিসার উৎসের খোঁজ।
ঠোঁটের কোণে নিঃশব্দ প্রতিবাদ—
আগ্নেয়গিরির মতো টগবগ করে উথলে উঠছে।
খোঁচাখোঁচা দাড়ি-গোঁফগুলো
ইস্পাতের অগণিত তীর
তাক করে আছে অমানুষের মুখোশ ভেদ করার অপেক্ষায়।
তার রেটিনায় জ্বলন্ত ফুলকি
ওদের লঙ্কায় এভাবেই আগুন জ্বালিয়ে দেবে একদিন।
তাকে দেখে প্রথমবার আশ্বস্ত হলাম—
অগনিত অমানুষ জন্মের ভেতরে
এখনও মানুষ জন্মাচ্ছে তবে...।











পাঠক মন্তব্য ও পর্যালোচনা২টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্যভালো
পড়ুন