আইডিয়া প্রকাশন
আইডিয়া প্রকাশনবই • ইবুক • সম্মানি — মুক্তচিন্তার অসীম সীমানা
Welcome, Guest!
Idea Prokashon

বই কেনা, অর্ডার ট্র্যাকিং ও প্রকাশনা সেবায় যুক্ত হতে একাউন্টে প্রবেশ অথবা নতুন রেজিস্ট্রেশন করুন।

শিশু-কিশোর সাহিত্য১৫অনুবাদ১৫উপন্যাস৭আঞ্চলিক ভাষা ও লোকসাহিত্য৬জীবনী / সাহিত্যিক জীবনী৪সাহিত্যপত্রিকা/ সাময়িকী৩কৌতুক৩গল্প২প্রবন্ধ-নিবন্ধ২কবিতা২আঞ্চলিক ইতিহাস২ভারতীয় উপমহাদেশের ইতিহাস২শিশু-কিশোর: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার২চিরায়ত উপন্যাস২শিশু সাহিত্য২মুক্তিযুদ্ধ২ব্যবসায় শিক্ষা (Business Education)১ব্যাংকিং অর্থনীতি১ভৌগলিক ইতিহাস ও ঐতিহ্য১ডায়েরি ও চিঠিপত্র সংকলন১বিজ্ঞানী ও গণিতবিদ১শিশু-কিশোর গল্প১উঠতি বয়সীদের গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি১মায়া সভ্যতা১বিশ্বসাহিত্য / জার্মান সাহিত্য১কিশোর ক্লাসিকস১কাব্যনাট্য১গল্পসমগ্র১সায়েন্স ফিকশন১রহস্য উপন্যাস১উপন্যাস অনুবাদ১দর্শন১প্রবন্ধ১শ্রেষ্ঠ কবিতা১প্রকৃতি ও পরিবেশআইন ও বিচারবিবিধ১
গ্রাহক সহায়তা কেন্দ্র:সকাল ৯টা - রাত ১১টা
ভাষা নির্বাচন / Language:বাংলা
থিম মোড / Theme:
কবিতা
আইডিয়া সাহিত্যপত্র•২ মিনিট পাঠ•২১৬ শব্দ

কথা বলবো না

29 Sep, 2026 • 09:11 PM১৭ পঠিত
কথা বলবো না
কভার চিত্র: কথা বলবো নাআইডিয়া সাহিত্য সাময়িকী
তোমাকে ভালোবেসে চুম্বন করলেও পাপআবার ভালোবেসে কথা বললেও পাপ।তাই লোকে তোমার কথা বলে না আর,ভাবছি আমিও ছেড়ে দেব—কথা বলা ছেড়ে দেবো আরকি!তোমাকে ভালোবাসা তো ছাড়তে পারি না...।এই কথার কথাটা বলতে বলতেওতোমাক...

তোমাকে ভালোবেসে চুম্বন করলেও পাপ
আবার ভালোবেসে কথা বললেও পাপ।
তাই লোকে তোমার কথা বলে না আর,
ভাবছি আমিও ছেড়ে দেব—
কথা বলা ছেড়ে দেবো আরকি!
তোমাকে ভালোবাসা তো ছাড়তে পারি না...।
এই কথার কথাটা বলতে বলতেও
তোমাকে ভালোবাসার কথা
ইনিবিনিয়ে বলে ফেলি বারংবার।


শেয়ানা লোকেরা সেটাকে ভাষিক চরিত্রহীন বলে
কেউ কেউ তো সুবিধামতো
ডান-বাম-মধ্য-সামন-পিছন লেবেল লাগিয়ে
চালান করে দেয়
রাজনৈতিক এক্সপোর্ট ইমপোর্টের মালপত্র হিসেবে,
তারপর রাজপথ থেকে হেরেম
সরাইখানা থেকে সংস্কৃতির মঞ্চ
মোটকথা সবখানে বাজার গরম করে তোলে
সেই কথা নিয়ে।


আবার কথাকে কেউ কেউ লোকাল বাজারে বিক্রি করে
কেউ বিক্রি করে আন্তর্জাতিক বাজারে,
কথারও কথায় কথায় কথাস্ফীতি ঘটে
ভাবছি কথা বলা ছেড়ে দেবো আমি।
যেন কথার কথা বলতে গিয়ে
কথাস্ফীতির জালে ফেঁসে না যাই...।


কথাগুলো জমা থাকে
জমতে জমতে এই নগর রাষ্ট্রের বাস্তবতায়
চোলাই মদের মতো হয়ে ওঠে জীবন
যাকে পানহার নিষিদ্ধ
অথচ নগর রাষ্ট্রই তার আদর্শ চাষী।
আলমারি থেকে টি টেবিলের পেয়ালা
সবখানেই, কোথাও ঢেলে,
কোথাও আলমিরার তাকে গুছিয়ে রেখে
রাষ্ট্রজীবীরা অতিথিশালায় যখন যার ইচ্ছা
ঢোক ঢোক করে গিলে খায়
মাতালের মতো... পড়ে থাকে
আর মাইক্রোফোন পেলে
বকবক করে বলতে থাকে আবোল তাবোল কথা...।


তাই ঈশ্বরের নামে শপথ করে বলছি
কথা বলবো না আর... 

❦
পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন

লেখকের জন্য পাঠক সম্মানি

লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

বিকাশ নম্বর: 01833775779• প্রাপ্ত সম্মানি সম্পূর্ণভাবে ওয়েবসাইট ও মুক্ত সাহিত্য চর্চার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয় হবে
পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য
৫ স্টার (চমৎকার)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম পাঠক মন্তব্যটি লিখুন!
আপনিও কি আইডিয়াপত্রে লিখতে চান?

আপনার জ্ঞানগর্ভ প্রবন্ধ, কবিতা, বইয়ের পর্যালোচনা ও সাহিত্যকর্ম প্রকাশ করতে আমাদের লেখক পোর্টালে যুক্ত হোন।

Shakil Masud
সম
Shakil Masud

আইডিয়া সাহিত্যপত্র লেখক ও গবেষক

নির্বাচিত অংশ শুনুন
অডিওবুক পাঠ০%
বাক্য ১ / ১
আমার শপিং কার্ট
০ টি পণ্য
আপনার কার্ট খালি আছে

পছন্দের বই খুঁজে নিয়ে কার্টে যুক্ত করুন।

বইসমূহ দেখুন
পণ্যের মোট মূল্য (Subtotal):৳০
ডেলিভারি চার্জ:৳100
সর্বমোট বিল:৳০
বিস্তারিত কার্ট পেজ দেখুন →
নির্বাচিত অংশ শুনুন
অডিওবুক পাঠ০%
বাক্য ১ / ১