আইডিয়া প্রকাশন
আইডিয়া প্রকাশনবই • ইবুক • সম্মানি — মুক্তচিন্তার অসীম সীমানা
Welcome, Guest!
Idea Prokashon

বই কেনা, অর্ডার ট্র্যাকিং ও প্রকাশনা সেবায় যুক্ত হতে একাউন্টে প্রবেশ অথবা নতুন রেজিস্ট্রেশন করুন।

শিশু-কিশোর সাহিত্য১৫অনুবাদ১৪আঞ্চলিক ভাষা ও লোকসাহিত্যউপন্যাসসাহিত্যপত্রিকা/ সাময়িকীকৌতুকজীবনী / সাহিত্যিক জীবনীআঞ্চলিক ইতিহাসভারতীয় উপমহাদেশের ইতিহাসশিশু-কিশোর: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চারচিরায়ত উপন্যাসশিশু সাহিত্যব্যবসায় শিক্ষা (Business Education)ব্যাংকিং অর্থনীতিগল্পপ্রবন্ধ-নিবন্ধডায়েরি ও চিঠিপত্র সংকলনবিজ্ঞানী ও গণিতবিদশিশু-কিশোর গল্পউঠতি বয়সীদের গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিমায়া সভ্যতাবিশ্বসাহিত্য / জার্মান সাহিত্যকিশোর ক্লাসিকসকাব্যনাট্যগল্পসমগ্রসায়েন্স ফিকশনরহস্য উপন্যাসমুক্তিযুদ্ধউপন্যাস অনুবাদদর্শনপ্রবন্ধশ্রেষ্ঠ কবিতাপ্রকৃতি ও পরিবেশকবিতাভৌগলিক ইতিহাস ও ঐতিহ্যআইন ও বিচারবিবিধ
গ্রাহক সহায়তা কেন্দ্র:সকাল ৯টা - রাত ১১টা
ভাষা নির্বাচন / Language:বাংলা
থিম মোড / Theme:
গল্প
আইডিয়া সাহিত্যপত্র৩ মিনিট পাঠ৪৮০ শব্দ

বাঙালি রমণী

সুন্দর হয়েও অনিচ্ছাকৃত অসুন্দর পরিস্থিতির শিকার হওয়ার যে যন্ত্রনা।
বাঙালি রমণী
কভার চিত্র: বাঙালি রমণীআইডিয়া সাহিত্য সাময়িকী
বাঙালি জাতি বাঙালি রমণী ছাড়া কেমন যেন খালি খালি লাগে । ঠিক যেমন তরকারিতে লবণ না থাকলে স্বাদ লাগে। বাঙালি রমণীরাই বাঙালি জাতিকে মিষ্টি করে তুলেছে নিজেদের মিষ্টি স্বভাব দিয়ে।
বাঙালি জাতির মতো বিচিত্র আর কোনো জাতি মনে হয় না এ পৃথিবীতে আছে। বাঙালি জাতি নিয়ে লিখছি আর তাতে যদি বাঙালি নারীদের বৈশিষ্ট্য উল্লেখ না করি তাহলে মনে হবে তরকারিতে লবণ দেওয়া হয়নি।

বাঙালি রমণীরা অতিশয় মায়াবী হয়। বাঙালিয়ানার ছোঁয়া তাদের পা থেকে মাথা পর্যন্ত যেন লেগে থাকে। কালো ঘন কেশা এই রমণীদের রূপ আরো বাড়িয়ে দেয়। তাদের কোমলতা যেন ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। কিন্তু একবার রেগে গেলে ঠিক যেন ধানি লঙ্কা । ওই যে কথায় আছে না 
    " শাড়িতেই নারী"
এই উক্তিটি অবশ্য সব রমণীদের জন্যই প্রযোজ্য কিন্তু এটির জন্মই যেন বাঙালি রমণীদের  জন্য হয়েছে। অনেকে বলে বাঙালি নারীরা নাকি কালো জাদু করতে পারে , কিন্তু কিভাবে সবাই কি তন্ত্রমন্ত্র জানে নাকি ! আর তন্ত্রমন্ত্র ছাড়া কি কালাজাদু হয় নাকি? বাঙালি রমণীদের কালা যদি করতে তন্ত্রমন্ত্র শিখতে হয় না, তাদের নিজস্ব কাজল পড়া চোখ দুটোই যথেষ্ট। 

বাঙালি রমণীদের কথা বলার ভঙ্গিতে যেন এক ধরনের মাধুর্যতা আছে। এজন্যই হয়তো কেউ যখন এদের সাথে কথা বলে তখন সে কথা বলতেই থাকে ‌। এদের কথা বলার ধরন বা ভঙ্গি এতটাই সরল এবং কোমল যে পাথরকেও যেন গলিয়ে জল বানাতে পারে।

তবে এই কোমলতা সরলতা তারা  সর্বদা ধারণ করে না। যদি কখনো প্রশ্ন ওঠে তাদের আত্মসম্মানের, তখন যেন তারা খরগো হাতে মা তারার রূপ নেয়। সে সময় নিমিষেই তাদের সরলতা যেন কঠোরতায় প্রকাশ পায়। 

এই হলেন আমাদের বাঙালি রমণীরা। 
তারা যেমন কোমল, সরল, মিষ্টি ঠিক তেমনি পরিস্থিতির খোপে পড়ে তারা অধিক নিষ্ঠুর, কঠোরও হতে পারেন। কিন্তু আমাদের সমাজে তথাকথিত কিছু ভদ্রলোক এই রমণীদের মানুষ বলেই অনেক সময় গণ্য করে না । প্রথমেই বলেছিলাম, বাঙালি রমণীরা ফুলের মত , তাই বলে যে কেউ এসে ছিঁড়ে নেবে কিংবা আঘাত করবে এ তো হয় না । আর এমন দণ্ডনীয় অপরাধ করলেও আমাদের তথাকথিত সমাজের বেশ কিছু ভদ্রলোক রয়েছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। কেউ প্রতিবাদ অবশ্য করেন না যদিও দুই একজন প্রতিবাদ করেন, তাদের আওয়াজ যেন ভিড়ের মাঝেই মিশে যায়।

অবশ্যই রমণীরা ফুলের মতো সে বাঙালি হোক কিংবা বিদেশি হোক । মালিরা যেমন বাগানের ফুলকে চারিদিকে ঘিরে রাখে বিভিন্নভাবে কোনো কিছুর আক্রমণ থেকে তার ফুলকে রক্ষা করার জন্য। ঠিক যেন সেপাই। কিন্তু এটা তো আমাদের সমাজের তথাকথিত ভদ্রলোকেরা করে থাকেন না, তারা বরঞ্চ ওই দেয়াল ভেঙে ফুলকে আঘাত করে। 

এমনকি আমাদের সমাজে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কিছু ভদ্রলোক রয়েছে, যারা রমণীদের রমণীর মনে করা তো দূরের কথা, উল্টো ভোগ্যবস্তু হিসেবে বিবেচনা করেন। মনে করেন না যে রমণীরাও মানুষ। এজন্যই রমণীরা আজ অত্যাচারিত!! 

রমণীদের দুটো হাত যেন দশটি হাতের সমান। এই দুটো হাত দিয়ে তারা ঘরে- বাইরে, সংসার -চাকরি সবকিছু সামলায়। তবুও যেন প্রাপ্য মর্যাদাটা তারা পায় না। কখনো সুরক্ষিত অনুভবই করেন না তারা। 

এই হলো আমাদের বাঙালি রমণী। রূপে গুণে সব দিক দিয়েই লক্ষ্মী
পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন

লেখকের জন্য পাঠক সম্মানি

লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

বিকাশ নম্বর: 01833775779• সম্মানির ৭০% লেখক পাবেন, ৩০% সাইট মেইনটেনেন্স
পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য
৫ স্টার (চমৎকার)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম পাঠক মন্তব্যটি লিখুন!
আপনিও কি আইডিয়াপত্রে লিখতে চান?

আপনার জ্ঞানগর্ভ প্রবন্ধ, কবিতা, বইয়ের পর্যালোচনা ও সাহিত্যকর্ম প্রকাশ করতে আমাদের লেখক পোর্টালে যুক্ত হোন।

ছন্দা রায় বর্ণা
ছন্দা রায় বর্ণা

আইডিয়া সাহিত্যপত্র লেখক ও গবেষক

নির্বাচিত অংশ শুনুন
অডিওবুক পাঠ০%
বাক্য ১ / ১
আমার শপিং কার্ট
০ টি পণ্য
আপনার কার্ট খালি আছে

পছন্দের বই খুঁজে নিয়ে কার্টে যুক্ত করুন।

বইসমূহ দেখুন
পণ্যের মোট মূল্য (Subtotal):৳০
ডেলিভারি চার্জ:৳120
সর্বমোট বিল:৳০
বিস্তারিত কার্ট পেজ দেখুন →
নির্বাচিত অংশ শুনুন
অডিওবুক পাঠ০%
বাক্য ১ / ১