যে পথে তোমার কাছে এসে
থেমেছি শেষে,
সেই পথে শুকনো পাতারা
কী জানি ইশারা-
বলে, এতদিন পরে কেন এলে
কী হারালে মেলে?
যে ঘাটে কোনো নৌকা ভেড়ে না আর,
সন্ধ্যার অন্ধকার,
সেখানেও জলেরা ঢেউ তুলে কয়,
ফিরে যাবে নয়?
আমি বলি, যাবো কিন্তু পা যে চলে
তোমারই তীরে চলে।
মানুষ তো জানে না কার জন্য কাঁদে,
কোন মেঘ নামে
বুকের ভেতর গোপন আকাশ জুড়ে
বৃষ্টি হয়ে ঝরে।
তবু কেউ কেউ সারাজীবন ধরে
একজনকেই খোঁজে মরে।
আমিও তাই,
ভুল ঠিকানায় চিঠি লিখে যাই,
ভুল আগুনে রাত পুড়িয়ে
ভোরের কাছে হারিয়ে যাই।
অথচ তোমার চোখে একবার ডুবে
সব পথ হারাবো বলে,
আজও দাঁড়িয়ে আছি
তোমার অনুপস্থিতির পাশে।
📖 আইডিয়া প্রকাশনবই • ইবুক • সম্মানি — মুক্তচিন্তার অসীম সীমানা
https://www.ideaabd.com/blog/anupsthitir-ghate
তারিখ: 18 Sep, 2026
কবিতা
আইডিয়া সাহিত্যপত্র•১ মিনিট পাঠ•১১৪ শব্দ
অনুপস্থিতির ঘাটে
27 Aug, 2026 • 12:07 AM৪৩ পঠিত

কভার চিত্র: অনুপস্থিতির ঘাটেআইডিয়া সাহিত্য সাময়িকী
কবিতাটি মূলত এক অনুপস্থিত মানুষের প্রতি গভীর আকর্ষণ ও অমোঘ অপেক্ষার কথা বলে।
কবি জানেন, ফিরে যাওয়ার পথ আছে, তবু হৃদয় বারবার প্রিয় মানুষের কাছেই ফিরে যায়।
ভুল ঠিকানা, নিঃসঙ্গ রাত আর অপূর্ণতার ভেতরেও সেই মানুষটির সন্ধান থামে না।
শেষ পর্যন্ত প্রিয়জনকে না পেয়েও কবি তার অনুপস্থিতির পাশেই দাঁড়িয়ে থাকেন, ভালোবাসার এক নীরব পরিণতি হয়ে।
❦
লেখকের জন্য পাঠক সম্মানি
লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
বিকাশ নম্বর: 01833775779• সম্মানির ৭০% লেখক পাবেন, ৩০% সাইট মেইনটেনেন্স









পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য