আমি চলতে চলতে ক্লান্ত,
তৃষ্ণার্ত, ক্ষুধার্ত,
হতাশার চাদরে আবৃত
আমি ক্লান্ত।
আমি অন্ধকারে ডুবে যাওয়া দিগন্ত,
সমুদ্রের চরে ভেসে আসা,
বালির মতো শান্ত।
আমি কুয়াশার চাদরে ঢেকে যাওয়া সূর্য
ব্যর্থতার মোড়কে জীবন্ত
আমি খুবই ক্লান্ত।

লেখাটি পড়ে ভালো লাগলে আপনার সামান্য অনুপ্রেরণা ও সম্মানি লেখকের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
আপনার জ্ঞানগর্ভ প্রবন্ধ, কবিতা, বইয়ের পর্যালোচনা ও সাহিত্যকর্ম প্রকাশ করতে আমাদের লেখক পোর্টালে যুক্ত হোন।
পাঠক মন্তব্য ও পর্যালোচনা০টি
আপনার মূল্যবান মতামত বা রিভিউ দিন
অতিথি হিসেবে মন্তব্য